৩০৫টি কলেজ জাতীয়করণ করার এক বছরের বেশি সময় পার হলেও এখনো চাকরি সরকারি হয়নি ১৬ হাজার শিক্ষক-কর্মকর্তার। এতে প্রতিষ্ঠান পরিচালনা করতেও সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ তাদের। মন্ত্রণালয় বলছে চলতি বছরের মধ্যেই চাকরি সরকারিকরণের কাজ শেষ হবে।

কেরাণীগঞ্জের সরকারি ইস্পাহানী কলেজ। প্রতিষ্ঠানটিতে শিক্ষক-কর্মকর্তা মিলিয়ে কর্মরত ৭০ জন। ২০১৮ সালের আগস্টে কলেজটি জাতীয়করণ হলেও কারও চাকরি সরকারি হয়নি।একই রকম জটিলতায় ২০১৮ সালে সরকারীকরণের আওতায় আসা ৩০৫টি কলেজের ১৬ হাজারের মতো শিক্ষক-কর্মকর্তা। শিক্ষক নেতারা বলছেন, এই পরিস্থিতি প্রতিষ্ঠানগুলোতে নেতিবাচক প্রভাব ফেলছে। এতে শিক্ষকদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরাও।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, জাতীয়করণের আওতায় আসা বেশিরভাগ কলেজের শিক্ষক-কর্মকর্তাদের তথ্য যাচাই-বাছাই শেষ হয়েছে। দ্রুতই তাদের চাকরি সরকারি করা হবে।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে