আগামী ১৩ নভেম্বরের মধ্যে বেতন না বাড়ানো হলে টানা কর্মবিরতি শুরুর ঘোষণা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার বাইরে জড়ো হয়ে এ ঘোষণা দেন তারা।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জড়ো হওয়ার চেষ্টা করেন আন্দোলনরত শিক্ষকেরা। তবে পুলিশের বাধায় তারা সমবেত হতে পারেন নি। পরিবর্তে শহীদ মিনারের বাইরে বিক্ষোভ করে। সেখানেও পুলিশের সাথে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ সমাবেশকে চারদিক থেকে ঘিরে রাখে।সর্বশেষ খবর, ওই এলাকায় শিক্ষক ও পুলিশের মুখোমুখি অবস্থান করছে। উত্তজেনা ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষকেরা।
এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই শহীদ মিনারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভিড় রয়েছে। বিক্ষোভরত শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরেই বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষকরা। এর আগে বিদ্যালয়ে কর্মবিরতিও পালন করেছেন তারা।
বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকেরা ১৪তম গ্রেডে ও প্রশিক্ষণবিহীনরা শিক্ষকেরা ১৫তম গ্রেডে বেতন পান। আর প্রশিক্ষণ পাওয়া প্রধান শিক্ষকেরা ১১তম গ্রেডে এবং প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকেরা ১২তম গ্রেডে বেতন পান।এদিকে, মঙ্গলবার শিক্ষকদের মহাসমাবেশে যোগদান বন্ধে নিজ কর্মস্থলে আজ উপস্থিত থাকার নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যদিও আখেরি চাহার শম্বা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে আজ ছুটি।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























