৯ বছর পর এমপিওভুক্ত হচ্ছে প্রায় ৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান । আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।বুধবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। তবে সরকারের এমন ঘোষণার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন নন-এমপিও শিক্ষকরা।
২০১০ সালে সবশেষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়। এরপর থেকেই এমপিওভুক্তির জন্য আন্দোলন করে আসছিলেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।এরই প্রক্ষিতে নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয় শিক্ষামন্ত্রণালয়। দীর্ঘ যাচাই বাছাই শেষে বুধবার সকালে এমপিওভুক্তির তালিকা প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মন্ত্রী জানান, নীতিমালা অনুযায়ী যোগ্য সব প্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকায় থাকছে। এখন থেকে প্রতিবছর নিয়মিতভাবে এমপিওভুক্তি দেয়া হবে।
তবে এমন ঘোষণাতেও সন্তুষ্ট হচ্ছেন না নন-এমপিও শিক্ষকরা। তারা বলছেন, বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত ৫ হাজার ২৪২ প্রতিষ্ঠানকেই এমপিওভুক্ত করতে হবে।দাবি না মানা হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন নন-এমপিও শিক্ষকরা।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























