দেশের আটটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এছাড়াও, ২টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে নির্বাচন এবং ৪৭টি জেলার ১০৬টি ইউনিয়নে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
দেশের আটটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এছাড়াও, ২টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে নির্বাচন এবং ৪৭টি জেলার ১০৬টি ইউনিয়নে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। আট উপজেলার মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ, শেরপুর সদর, নেত্রকোনার আটপাড়া, চট্টগ্রামের সাতকানিয়া, নোয়াখালীর কবিরহাট, ঝিনাইদহের কোটচাদঁপুর ও মহেশপুর।
এর মধ্যে চারটিতে ভোট হবে ইভিএমে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে হবে নির্বাচন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনসহ সার্বিক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন ।
তথ্যঃ ডিবিসি
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























