চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানার যৌথ অভিযানে দীর্ঘ তিন ঘন্টার প্রচেষ্টায় মুন্সিগঞ্জ রেলগেট ফেলে বেরিকেড দিয়ে ট্রাকসহ চুরি হওয়া দু’টি গরু উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে ফারুক নামের এক ব্যক্তিকে। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে মুন্সিগঞ্জ রেলগেট থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফারুক (৩০) চুয়াডাঙ্গা পৌর এলাকার জাফরপুরের চান মোল্লার ছেলে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামের আসাদুল মন্ডলের গরুর গোয়াল থেকে দুটি গরু চুরি হয়ে যায়। গরুর মালিক চুরির বিষয়টি টের পেয়ে হিজলগাড়ি ফাঁড়ি পুলিশকে খবর দেন। খবর পেয়ে হিজলগাড়ি ফাঁড়ি পুলিশের ইনচার্জ বিএম আফজাল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। অভিযানকালে গ্রামের মধ্যে ট্রাক দেখে থামানোর জন্য সংকেত দিলে পালিয়ে যায় ট্রাকটি। এ সময় বিএম আফজালসহ সহযোগী ফোর্স ট্রাকটিকে পিছু ধাওয়া করতে থাকেন একই সাথে বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানায় জানিয়ে দেন। পরে চুয়াডাঙ্গা সদর থানার ডিউটি অফিসার সকল নাইট পার্টিকে ট্রাকটি থামানোর নির্দেশ দেন। পরে সদর থানা ও আলমডাঙ্গা থানা পুলিশের দির্ঘ্য তিন ঘন্টার প্রচেষ্টায় মুন্সিগঞ্জ রেলগেট ফেলে বেরিকেড দিয়ে ট্রাকটি আটক করেন। এসময় চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়। আটক করা হয় ওই ট্রাকের চালক চুয়াডাঙ্গা পৌর এলাকার জাফরপুরের চান মোল্লার ছেলে ফারুককে।

গরুর মালিক আসাদুল মন্ডল বলেন, গতকাল রাতে আমার দুটি গরু চুরি হয়ে যায়। বিষয়টি টের পাওয়ার সাথে সাথে হিজলগাড়ী ক্যাম্প পুলিশকে জানায়। পরে হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ বিএম আফজাল ও সদর থানার ডিউটি অফিসার্স প্রসাদ কুমার চাকির বিচক্ষণতায় গরু দুটি উদ্ধার করা সম্ভব হয়েছে। গরু দুটি ছাড়া তার আর তেমন কিছুই নেই বলেও জানায় সে।

চোরসহ ট্রাক আটক ও চুরি হওয়া গরু উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার এক কর্মকর্তা জানান, হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ বিএম আফজালের দেওয়া সংবাদ অনুযায়ী গতকাল রাতে নেহালপুর গ্রাম থেকে দুটি গরু চুরি হয়ে যায়। ওই সংবাদের ভিত্তিতে সদর থানা ও আলমডাঙ্গা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রায় তিন ঘন্টা পর মুন্সিগঞ্জ রেলগেট ফেলে বেরিকেড দিয়ে (ঢাকা মেট্রো- ট- ১৬-৩৯৮৩) নাম্বারের ট্রাকটির গতিরোধ করা হয়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও ট্রাকটিসহ ট্রাক চালককে আটক করা হয়। উদ্ধার করা হয় চুরি হওয়া গরু দুটি। এ সয় তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাছাড়াও এ ঘটনায় জড়িত বাকিদের আটক করতে অভিযান অব্যহত আছে।

সোহেল রানা ডালিম
চুয়াডাঙ্গা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে