নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘বিশ্ব পর্যটন দিবস (২৭ সেপ্টেম্বর ২০১৯) উদযপান করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (০১ অক্টোবর ২০১৯) সকালে ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির প্রতিপাদ্য ছিলো “ট্যুরিজম এ্যান্ড জবস : এ বেটার ফিউচার ফর অল”।

র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। অন্যান্যদের মধ্যে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সেলিম হোসেন, ডিবিএ এর চেয়ারম্যান ড.এস এম নজরুল ইসলাম, প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরসহ ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেয়। অংশগ্রহণকারিরা বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে। র্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























