বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণরত শিক্ষক, কর্মকর্তাবৃন্দ শিক্ষা সফরের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি (বিএসএমআরএমইউ) পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার (১ অক্টোবর, ২০১৯) সকালে বেরোবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর সঙ্গে শিক্ষক, কর্মকর্তাবৃন্দ রাজধানীর পল্লবী মিরপুর-১২ এ অবস্থিত বিএসএমআরএমইউ এর ক্যাম্পাস পরিদর্শন করেন। এসময় বিএসএমআরএমইউ কনফারেন্স রুমে ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল, বিএসপি, এনডিসি, পিএসসি এবং বেরোবি উপাচার্য মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় বেরোবি ভাইস চ্যান্সেলর নিজ প্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম, গবেষণা, প্রকাশনা ও ভবিষ্যত পরিকল্পনা, নবনিযুক্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে বিএসএমআরএমইউ এর শিক্ষক-কর্মকর্তাবৃন্দকে অবহিত করেন। এসময় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পারিক গবেষণা, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম বিনিময়ে সব ধরনের সহযোগিতার আশ^াস প্রদান করেন বিএসএমআরএমইউ উপাচার্য। বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের অনুকরণে শিক্ষক-কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও জানান তিনি।

মতবিনিময় সভায় বিএসএমআরএমইউ’র ট্রেজারার কমডোর এ এম কামরুল হক, মেরিটাইম গভারনেন্স এন্ড পলিসি অনুষদের ডিন কমডোর এম জিয়াউদ্দিন আলমগীর, আর্থ এন্ড ওশান সায়েন্স অনুষদের ডীন কমডোর আনিসুর রহমান মোল্লা, একিউএইডি এর পরিচালক কমডোর মোহাম্মদ জসীম উদ্দিন, বেরোবি ইতিহাস ও প্রতœতত্ত্ব বিভাগের প্রভাষক মো: ইউসুফ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক সারোয়ার আহমাদ, বিউটি মন্ডল, সহিবুর রহমানসহ দুই প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে