নওগাঁ প্রতিনিধিঃ গ্রাহকের আমানতের টাকা আত্মসাতের ঘটনায় নওগাঁ সমবায় অধিদপ্তরের সমবায় কর্মকর্তা নাসির উদ্দিন ও রংপুর বিভাগীয় অফিসের উপ-পরিচালক মহরম আলীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে নওগাঁ শহরের এটিএম মাঠ এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। দুদক রাজশাহী অফিসের কর্মকর্তা আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আটকের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

দুদকের কর্মকর্তারা জানান, গেল বছর অডিটে নওগাঁ সমবায় অধিদপ্তরে ২ কোটি ৩৭ লাখ টাকার আমানত আত্মসাতের ঘটনা ধরা পড়ে। এরপর তদন্তে নামে দুদক। শুরুতেই অফিস সহকারী সাদ্দাম হোসেনকে আটক করে দুদক। সাদ্দামকে জিজ্ঞাসাবাদ করার পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৫ সেটেম্বর অভিযান চালিয়ে নওগাঁ জেলার অধিদপ্তরের উচ্চমান সহকারী হাসান ইমামকে আটক করা হয়। একই সাথে হাসান ইমামের ব্যবহৃত আলমারি থেকে ২২ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করে দুদক কর্মকর্তারা। পরে হাসান ইমামকে তিন দিনের রিমান্ডে নেয় দুদক। রিমান্ডে হাসান ইমামের দেয়া তথ্য অনুযায়ী আবারও অভিযানের নামে দুদকের কর্মকর্তারা। সেই তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যায় মহরম আলী ও নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়।

জানানো হয়, নওগাঁ সমবায় অধিদপ্তর থেকে ৫০ থেকে ৬০ জন গ্রাহকের জমাকৃত আমানতের টাকা আত্মসাতের ঘটনা ঘটে। ২০১৮ সালের অডিটে ধরা পরে এই ঘটনা। ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন দুদক।

আব্দুর রউফ পাভেল
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে