মাগুরা প্রতিনিধিঃ মাগুরা শ্রীপুর উপজেলার মাটিকাটা গোয়ালবাড়ি গ্রামের সাহিদুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে ৬৫ বোতল দেশি-বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ ।

এ ঘটনার সাথে জড়িত থাকায় বাড়ির মালিক সাহিদুল শেখ (৪৫) কে পুলিশ আটক করেছে।সে ওই গ্রামের মৃত আব্দুর রউফ শেখ এর ছেলে।নাকোল ক্যাম্পের ইনচার্জ এস আই প্রসেনজিৎ কুমার মণ্ডল জানান, গোপন খবর পেয়ে রবিবার রাত ৮টার দিকে সাহিদুল শেখের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে তার বসত ঘরের খাটের নিচে কাগজে মোড়ানো ৬৫ বোতল দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয় । এ সময় তাকে আটক করা হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান জানান, সাহিদুল একজন মাদক বিক্রেতা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে ।

শেখ ইলিয়াস মিথুন
মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে