নিউজ ডেস্কঃ শনিবার ঢাকা প্রেসক্লাবের ভিআইপি সেমিনার কক্ষে জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আয়োজনে ‘জনকল্যানে শেখ হাসিনা’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় অনুঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট কলামিষ্ট, মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) কে জননেত্রী শেখ হাসিনা সম্মাননা পদক-২০১৯ প্রদান করা হয়।

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগের জাতীয় কমিটির সদস্য মোঃ জহির উদ্দিন মবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সংরক্ষিত মহিলা আসনের খালেদা খানম এমপি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদ হাওলাদার, বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. খোন্দকার শামসুল হক রেজা, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব কায়সার হামিদ। পদক প্রদান অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় দৈনিক বঙ্গজননী পত্রিকার প্রধান সম্পাদক আলী নিয়ামতকে জননেত্রী শেখ হাসিনা সম্মাননা পদক-২০১৯ প্রদান করা হয়। দৈনিক বঙ্গজননী পত্রিকার প্রধান সম্পাদক আলী নিয়ামত তামাক, মাদক, সন্ত্রাস ও দূর্ণীতি বিরোধী জোট(ক্যাট) এর প্রতিষ্ঠাতা সভাপতি। উল্লেখ্য যে, সাহিত্য, শিল্পকলা, সংগীত, সাংবাদিকতা, খেলাধুলা, শিক্ষা, গবেষণা ও সাংগঠনিক কাজে বিশেষ অবদানের জন্য ‘জননেত্রী শেখ হাসিনা সম্মাননা পদক-২০১৯’ পদক প্রদান করা হয়ে থাকে। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. আল মাহমুদ পলাশ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

সংক্ষিপ্ত জীবনীঃ ড. রাশিদ আসকারী: লেখক, কলামিস্ট, কথাসাহিত্যিক, সমালোচক, রাজনীতি বিশ্লেষক, শিক্ষাবিদ এবং ভাইস চ্যান্সেলর, ইসলামী বিশ^বিদ্যালয় বাংলাদেশ। ১৯৬৫ সালের ১ জুন রংপুর জেলার মিঠাপুকুর থানার আসকারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ড.আসকারী দুই যুগের অধিককাল ধরে সৃজনশীল, মননশীল এবং গবেষণাধর্মী লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন। ইতোমধ্যে ১টি সম্পাদনা গ্রন্থসহ মোট ৮টি গ্রন্থ এবং শতাধিক প্রবন্ধ-নিবন্ধ-কলাম রচনা করেছেন। তাঁর উল্লেখযেগ্য গ্রন্থ- উত্তরাধুনিক সাহিত্য ও সমালোচনা তত্ত্ব (ঢাকা ২০০২) বিভিন্ন বিশ^বিদ্যালয়ের সাহিত্য বিভাগে পঠিত হয়। অন্যান্য বইসমূহের মধ্যে বাংলায় রচিত প্রবন্ধ সংকলন: মুমূর্ষু স্বদেশ (১৯৯৬), সাহিত্য ও সমালোচনা গ্রন্থ-ইন্দো-ইংরেজি সাহিত্য ও অন্যান্য (১৯৯৬) গল্প সংকলন-একালের রূপকথা (১৯৯৭), সমালোচনা প্রবন্ধ সংকলন-বিনির্মিত ভাবনা (১৯৯৭) বাংলাদেশঃ সমকালীন সমাজ ও রাজনীতি(২০১৯)। তাঁর রচিত ইংরেজি গ্রন্থসমূহ: সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রবন্ধ গ্রন্থ-দ্যা উনডেড ল্যান্ড(২০১১), ছোট গল্প সংকলন-নাইন্টিন সেভেন্টি ওয়ান(২০১২)। গ্রন্থটি বর্তমানে হিন্দি ও ফরাসী ভাষায় অনুদিত হয়েছে এবং সম্পাদনা গ্রন্থ টেগর রাইটিং ইন ইংলিশ.২০১২-১৩ পাঠক-গবেষক মহলে সমাদৃত হয়েছে। যুক্তরাষ্ট্রের রাইট স্টেট ইউনিভার্সিটি, ডেইটন ওহিও থেকে প্রকাশিত “জার্নাল অব -পোস্ট কলোনিয়াল কালচারস এন্ড সোসাইটিজ”-এ ২০১১ সালে তাঁর একটি ছোটগল্প নাইন্টিন সেভেন্টি ওয়ান ইংলিশ প্রকাশিত হয়। এছাড়া ভারতের কনটেম্পোরারি লিটারেরি রিভিউ পত্রিকায় ২০১১ এবং ২০১২ সালেুটি গল্প প্রকাশিত হয়। ব্রুনেই টাইমস্ এবং আফ্রিকান হেরাল্ড এক্সপ্রেসসহ দেশ বিদেশের বিভিন্ন প্রত্রিকায় ড. রাশিদ আসকারীর অসংখ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ড. আসকারী ইতোমধ্যে পেশাগত ক্ষমতাবৃদ্ধি ও উচ্চশিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত অনেক দেশী-বিদেশী প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন এবং নিজেও সংশ্লিষ্ট বিষয়ে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ দিয়ে চলেছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ড. আসকারী মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং একটি আধুনিক, প্রগতিশীল, অসাম্প্রাদায়িক, বিজ্ঞানমনস্ক সমাজ বিনির্মাণে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে কাজ করে চলেছেন। তিনি সৃষ্টিশীল লেখালেখি এবং শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ঐতিহ্য স্বর্ণপদক ২০১৯ পেয়েছেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে