চুয়াডঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংনগর গ্রামে ৫৮ বিজিবি অভিযান চালিয়ে এক পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করেছে। এ সময় গ্রেপ্তারকৃত আসামীদের কাছ থেক বিক্রয় নিষিদ্ধ মাদক ৫৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। শুক্রবার তাদের আটক করে মাদক আইনে মামলা দায়ের করে জীবননগর থানা হেফাজতে সোপর্দকরে বিজিবি।
আটককৃত পুলিশ কনস্টবলেরনাম খায়রুল ইসলাম। সে মেহেরপুর জেলার আব্দুর রাজ্জাকের ছেলে এবং খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত। আটককৃত আরেকজন জীবননগর আকন্দবাড়িয়ার ওয়াছেদ আলির ছেলে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম। বিজিবি জানায়, শুক্রবার গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার শিংনগর গ্রামের রফিকুল ইসলাম এর বাড়ি তল্লাশী করে ৫৭ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং “পুলিশ” ষ্টিকার লাগানো ০১ টি এ্যাপাসী মোটর সাইকেল আটক করা হয়। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় পুলিশ কনস্টেবল মোঃ খায়রুল ইসলামকেও আটক করা হয়। সে বৃহস্পতিবার ডিউটি শেষ করে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে মোটর সাইকেলযোগে ফেন্সিডিল সংগ্রহের জন্য শিংনগর গ্রামে আসে।
জব্দকৃত মাদকদ্রব্যর মূল্য ১,৬২,৮০০ টাকা বলে উল্লেখ করা হয় বিজিবি’র দায়েরকৃত এজাহারে। পরে আসামীদেরকে ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ চুয়াডাংগা জেলার জীবননগর থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।
সোহেল রানা ডালিম
চুয়াডাঙ্গা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























