উপাচার্যের পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের মতো কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করে তারা। এসময় চলমান ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার কেন্দ্রগেুলোতে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলনকারীরা।
পয়লা অক্টোবরের মধ্যে উপাচার্য ফারাজানা ইসলাম স্বেচ্ছায় পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























