রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টায় জড়িত থাকার অভিযোগে নির্বাচন কমিশনের আইডিয়া প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ শাহনুর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি ইসলামি ফাউন্ডেশন ভবনে অবস্থিত জাতীয় পরিচয়পত্রের সার্ভার কক্ষের রক্ষণাবেক্ষণের কাজ করতেন। বিকেলে নির্বাচন ভবন থেকে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা তাকে গ্রেফতার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার সাইদুল ইসলাম।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























