কুষ্টিয়া প্রতিনিধিঃ  কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস  ও বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোঃ আজাদ জাহানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন বলেন, কুষ্টিয়ায় আন্তর্জাতিক তথ্য ও পর্যটন দিবস উৎসবমূখর পরিবেশে পালন করা হবে। এই জেলার সকল সেক্টরের উপস্থিতি কামনা করছি। তিনি আরও বলেন, বিশ্বনন্দিত বিচারপতি ড. রাধা বিনোদ পালের স্মৃতি সংরক্ষনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা হয়েছে। আপনারা তথ্য উপাত্ত দিয়ে আমাদের সহযোগিতা করবেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সি মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আজাদুর রহমান, এনডিসি এবিএম আরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হাজী রফিকুল ইসলাম টুকু, সিনিয়র তথ্য অফিসার তৌহিদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোঃ জায়েদুর রহমান, কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, জিলা স্কুলের প্রধান শিক্ষক ইফতে খাইরুল ইসলাম প্রমূখ।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে