আগামীকাল (শুক্রবার) অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা।সকাল ১০টা থেকে শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হবে এ পরীক্ষা। এ বছর ‘ক’ ইউনিটে ১৭৯৫ আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৮ হাজার ৯৫৫ শিক্ষার্থী। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়াই করবেন ৪৯ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাবি ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ৮৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে শুক্রবারের (২০ সেপ্টেম্বর) ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা।উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরীসহ অন্যরা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন।
যুগান্তর থেকে























