রাবি প্রতিনিধিঃ গাঁজা সেবনকালে হাতে নাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইবলিশ মাঠ থেকে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেন বিশ্ববিদ্যালয় প্রক্টর।
আটককৃতরা হলেন, মার্কের্টি বিভাগের সান্ধ্যকোর্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, জিন্নাত ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন খানম।বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. লুৎফর রহমান জানান, ইবলিশ চত্বরে গাঁজা সেবন করছে এমন তথ্যের ভিত্তিতে উপস্থিত হই। উপস্থিতির টের পেয়ে শিক্ষার্থীদের নিকট থাকা গাঁজা ফেলে দেয়। পরে তাদের ব্যাগ তল্লাশিতে আরও কিছু গাঁজা ও মাদকদ্রব্য পাওয়া যায়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান  জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন।

মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে