রবিবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সাথে  চীনের বন্ধুত্ব পূর্ন সম্পর্কের স্মারক ৩য় বাংলাদেশ-চীন ইয়ুথ ক্যাম্প। ইউনানের উদ্দেশ্যে বাংলাদেশের ১৫০ জন শিক্ষার্থী ঢাকা ত্যাগ করবে আগামী রবিবার। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বারিধারায় অবস্থিত চীনা দূতাবাসে অনুষ্ঠিত হয়ে গেল এক মনোরম পরিচিত পর্ব ।

২০১৭ সাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ চায়না ইয়ুথ ক্যাম্প। প্রতি বছর ১৫০ শিক্ষার্থী অংশ নিচ্ছেন এই ক্যাম্পে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, শান্তা মারিয়াম ফাউন্ডেশন, ইসলামী বিশ্ববিদ্যালয়, উদয়ন স্কুলের শিক্ষার্থীরা চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চির বসন্তের নগরী নামে খ্যাত কুনমিং শহরের ইউনান বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি প্রোগ্রামে অংশ গ্রহণ করবেন।

২৫ আগস্ট থেকে ৬  সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্প। অংশগ্রহণকারী দুই দেশের শিক্ষার্থীদের মধ্যে পারস্পারিক সম্পর্ক ও সেতু বন্ধন তৈরি করতে চীনা দুতাবাস এই পরিচিতি মূলক অনুষ্ঠানের আয়োজন করে।

চীনের রাষ্ট্রদূত লি জি মিং বলেন, এইবারের ইয়ুথ ক্যাম্প অনন্দ উত্তেজনায় ভরপুর থাকবে।তিনি বলেন, আপনারা সবাই খুব আগ্রহ ভরে এই ইয়ুথ ক্যাম্পের জন্য অপেক্ষা করছেন। চির বসন্তের নগরী ও প্রাচীনতম শহর কুনমিং পরিদর্শন করে আপনারা পুলকিত হবেন।

তিনি আরও বলেন আমি ইউনানের একজন নাগরিক হিসেবে বলতে চাই, আপনারা সেখানে গেলে দেখতে পাবেন সেখানকার মানুষ আপনাদের উষ্ণ অভ্যর্থনা জানাতে মুখিয়ে আছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম,আর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান উপস্থিত ছিলেন।

১০ দিনের এই বুট ক্যাম্পের মাধ্যমে তারা চায়নার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঘুরবেন,সেখানকার চাইনিজ শিক্ষার্থী বন্ধুদের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা–প্রশাখা নিয়ে আলোচনা করবেন। তুলে ধরবেন নিজ দেশের কৃষ্টি-কালচার।জানবেন চায়নার ঐতিহ্য সম্পর্কে,জানাবেন বাংলাদেশ সম্পর্কে।

শামস ই তানভীর
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে