ইবি প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এঁর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে নেতাকর্মীরা ১৫ ই আগষ্ট বৃহস্পতিবার সকালে পুস্পস্তবক অর্পণ করে। এসময় ছাত্রলীগ নেতা সোলাইমান কবির, শাকিল আহমেদ সুমন, কামরুজ্জামান খান সাগর, জাহিদুল ইসলাম জীবন, জয়নাল আবেদীন, ধ্রুব রাহাত আল রিমন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য শোকের মাসের শুরু থেকেই ইবি ছাত্রলীগ বঙ্গবন্ধু ও ১৫ আগষ্ট নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপন সহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। এছাড়াও দেশব্যাপী গুজব সৃষ্টি করে মানুষ হত্যার প্রতিবাদেও সংগঠনটি জণগনের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে