নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ আগামী ১ ও ২ নভেম্বর ২০১৯ ঘোষণা করা হয়েছে।

সোমবার (০৫ আগস্ট ২০১৯) বিকেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের ভাইস চ্যান্সেলরদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ২৬১তম সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় নোবিপ্রবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: দিদার-উল-আলম উপস্থিত ছিলেন।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ও জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে