মেশকাত মিশুঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ভর্তি পরিক্ষা পদ্ধতির সাথে একমত নন ‘এ’ ইউনিট এর সাথে সংশ্লিষ্ট অনুষদ এবং বিভাগ সমূহ। এ বিষয়ে তাদের বৈঠকে গৃহীত হয়েছে নতুন করে ২ টি সিদ্ধান্ত নিয়েছেন এই ইউনিটের অন্তর্ভুক্ত অনুষদসমূহের ডিন ও বিভাগের সভাপতিরা। তবে এ সিদ্ধান্ত গৃহীত না হলে পরীক্ষা সংক্রান্ত বিষয় থেকে বিরত থাকার ঘোষণাও দিয়েছেন তারা।

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার(একাডেমিক) এ.এইচ.এম আসলাম হোসেনের কাছে প্রেরিত তাদের সিদ্ধান্তের অনুলিপি হতে এসব তথ্য জানা যায়। ১ আগস্ট বৃহস্পতিবার ডীনস কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির চীফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. এম. আহসান কবির। এতে এই দাবিগুলো নিয়ে অনুষদের ৩জন ডিনসহ ২৮ জন বিভাগের সভাপতির সাক্ষরিত একটি স্মারক প্রতিবেদকের হাতে এসে পৌছেছে। বিশ্ববিদ্যালয়ের এবারের নিয়মানুযায়ী একজন শিক্ষার্থী শুধুমাত্র একটি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন এবং একমাত্র আর্টস ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরাই ‘এ’ ইউনিটের পরীক্ষায় অংশ নিতে পারবেন। তেমনি ভাবে ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা কেবল ‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু ‘এ’ ইউনিট অন্তর্ভুক্ত বিভাগ ও অনুষদ সমূহের পরীক্ষা কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কলা, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের সকল ছাত্র-ছাত্রীকে আবেদনের সুযোগ দিতে হবে। এবং যে সকল পরীক্ষার্থী ‘এ’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করবে না তাদের ‘এ’ ইউনিটের বিভাগ সমূহে ভর্তির সুযোগ দেয়া হবে না। এছাড়াও এসব সিদ্ধান্ত গ্রহণ করা না হলে পরীক্ষার বিষয়ে ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত অনুষদ ও বিভাগ সমূহের নিজেদের বিরত রাখার সিদ্ধান্তও নিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।

এ’ ইউনিটে সামাজিক বিজ্ঞান, কলা, চারুকলা, আইন অনুষদের বিভাগগুলোর সাথে রয়েছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। এবিষয়ে কথা হয় এ’ ইউনিট ভুক্ত অনুষদের ডিনদের সাথে। তারা তাদের সিদ্ধান্তে অনড় থাকবেন বলে জানিয়েছেন। মেশকাত মিশু রাজশাহী বিশ্ববিদ্যালয়।

রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে