ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে “মুসলিম ফ্যামিলি ল’স অর্ডিন্যান্স অব ১৯৬১ : শরীয়াহ্ ল এন্ড এ্যপ্রোজ” শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আইন বিভাগের সহকারী অধ্যাপক মাকছুদা আকতার তাঁর গবেষণার বিষয়বস্তু উপস্থাপন করেন।

সেমিনারটি শনিবার দুপুরে আইন অনুষদের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. নুরুন নাহারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। আলোচক ছিলেন আইন বিভাগের প্রফেসর ড. মোঃ জহুরুল ইসলাম এবং ড. আব্দুল করিম খান।

সেমিনারে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, প্রক্টর (ভার:) ড. আনিছুর রহমান প্রমুখ।

প্রিতম মজুমদার
ইবি  নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে