এ বছর উচ্চমাধ্যমিকে পাশের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৮৮ দশমিকক ৫৬ শতাংশ। আর সারাদেশে জিপিএ ৫ পেয়েছে ৪৭ হাজার ৫৮৬ জন।
বুধবার সকাল ১০টায় বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সার-সংক্ষেপ তুলে দেন।দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন মন্ত্রী। বেলা একটা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে।
শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইন্টারনেট বা মোবাইলের মাধ্যমে ওয়েবসাইট থেকে তাদের ফল জানতে পারবে।
তথ্যঃ নিউজ টুয়েন্টিফোর
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























