বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালনা পর্ষদের সরকার কতৃক ৩ সদস্য মনোনীত হয়েছেন তথ্যপ্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবু বকর।

গতকাল বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে আগামী তিন বছরের জন্য মনোনীত করা হয়। সুফি ফারুক একজন জাতীয় ও আর্ন্তজাতিক ভাবে সমাদৃত ব্যক্তি। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাশগ্রামে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তিনি একটি শিক্ষিত, রুচিশীল, দক্ষ, কর্মঠ ও মানবিক প্রজন্ম তৈরির জন্য তার কর্মকান্ড অব্যাহত রেখেছেন। একাধারে তিনি তথ্য প্রযুক্তিবিদ, উদ্যোক্তা,প্রযুক্তি ও কারিগরি শিক্ষা বিষয়ক পলিসি পরামর্শক ও দেশের প্রথম বেসরকারি খাতের আইসিটি ইনকিউবেটরের প্রতিষ্ঠাতা, বিজয় টিভির উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য।

এছাড়াও তিনি কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত ও জনকল্যাণ মূলক সংগঠনের সাথে জড়িত।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে