বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর জার্মানির ওয়েমার বা’হস বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উৎযাপন কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। এ লক্ষ্যে তিনি আগামীকাল (০৫ জুলাই ২০১৯) ঢাকা ত্যাগ করবেন।

বিশ্বের অন্যান্য দেশ থেকে আগত প্রতিনিধিবর্গের সঙ্গে প্রফেসর আলমগীর জার্মানির বিশ্ববিদ্যালয়টির শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। সেখানে তিনি জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আন্তর্জাতিক একটি সেমিনারে অংশগ্রহণ করবেন। গবেষণা সহযোগিতা এবং বৈশ্বিক বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা ও উত্তরণের উপায় এ সেমিনারে ওঠে আসবে বলে ধারনা করা হচ্ছে।চএছাড়া, নতুন নতুন বহুমুখী বৈজ্ঞানিক গবেষণা প্রকল্প নিয়ে তিনি সেখানে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় করবেন। ওয়েমার বা’হস বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উৎযাপন ও আন্তর্জাতিক সেমিনারটি আগামী ১০-১৯ জুলাই এ অনুষ্ঠিত হবে।

পাশাপাশি ইউজিসি’র পূর্ণকালীন এ সদস্য আগামী ০৫-১০ জুলাই ইতালির পাদোভা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিততব্য এরাসমুসপ্লাস পোগ্রামে টিচিং স্টাফ মবিলিটি হিসেবে গবেষণা কাজে অংশগ্রহণ করবেনপ্রফেসর আলমগীর এর গবেষণার বিষয় বিভিন্ন ধরনের বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু ইত্যাদি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে