ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) ও এপিএ ফোকাল পয়েন্ট মোঃ নওয়াব আলী খান বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের হিসাবজ্ঞিান ও তথ্য পদ্ধতি বিভাগ হতে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। গত ২৫/০৬/১৯ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১১৬তম সভার সুপারিশ ও ২৯/৬/২০১৯ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৪৫তম সভার সিদ্ধান্ত মোতাবেক ০১/০৭/২০১৯ ইং তারিখ পরীক্ষা নিয়ন্ত্রক অফিস স্মারক- ২০১৯/০২-এর বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁর পিএইচডি ডিগ্রী অর্জনের বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশ করেন।

ডিগ্রীর শিরোনাম ছিল Role Of NGOs In Proverty Alleviation Of Bangladesh: A Case Study On BRAC”. ড. নওয়াব আলী খান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে ডিগ্রীর রেজিষ্ট্রেশন করেন। তাঁর গবেষণার ডিগ্রীর তত্ত্বাবধায়ক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান। এর আগে তিনি একই বিভাগ ও তত্ত্বাবধায়ক এর অধীন ২০০৮ সালে এমফিল ডিগ্রী অর্জন করেন। জনাব খান হিসাববিজ্ঞান বিভাগ হতে ১৯৯০ সালে স্নাতক (সম্মান) ও ১৯৯২ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি প্রায় দুই যুগ ধরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। এর মধ্যে ৪ বছর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও জনাব খান বিভিন্ন পাবলিক বিশ্বদ্যিালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অফিস ম্যানেজমেন্টসহ আনুসঙ্গিক বিধিবিধান সম্মন্ধে প্রশিক্ষণ প্রোগ্রামে তিনি রির্সোস পারসন হিসেবে কাজ করেন। ড. মোঃ নওয়াব আলী খান ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কুশবাড়িয়া গ্রামের খানপরিবারে মরহুম সুরত আলী খান ও হাজিরন নেসার কনিষ্ঠ পুত্র। দীর্ঘ তিন দশকের ও বেশি সময় তিনি স্বপরিবারে কুষ্টিয়ায় বসবাস করছেন।

তাঁর স্ত্রী সেলিনা আক্তার ইবির কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। দুই সন্তানের জনক জনাব খানের কন্যা সাইকা নওরিন সেওতি বিডিএস এবং পুত্র রাফিদ খান নবম শ্রেণীর শিক্ষার্থী। অত্যন্ত মেধাবী ও কর্মচ ল ড. খান সকলের দোয়া ও শুভাশীষ প্রার্থী।

 নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে