কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করে ১২২ জনকে গ্রেফতার ও মাদক উদ্ধার করেছে পুলিশ।

গত ২৪ ঘন্টায় কুমিল্লা জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে এ গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলার ১৭ টি উপজেলায় গ্রেফতারী পরোয়ানা, মাদক মামলা ১৯ জন, নিয়মিত মামলা ২৫ জনসহ বিভিন্ন অভিযোগে ১২২ জনকে আটক হয়েছে, ০২ টি দেশীয় তৈরী ফাইভগান, ০৩ রাউন্ড কার্তুজ, ০৯ রাউন্ড কার্তুজের খোসা, গাঁজা ৫ কেজি, ইয়াবা ৭৯৯ পিস ও ফেন্সিডিল ৯০ বোতল উদ্ধার করা হয়েছে।

কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে