চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা বিজিবি-৬ চোরাকারবারি অভিযানে ৬টি স্বর্ণের বারসহ শফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৭টার দিকে মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করে বিজিবি জওয়ানরা।

বিজিবি-৬ পরিচালক লে. কর্ণেল ইমাম হাসান জানান, বুধবার সকাল ৭ টার দিকে বিজিবি-৬ গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর-গাংনী রোডে ওয়াবদা রোডে ঢাকা থেকে ছেড়ে আসা শামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে শফিকুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি চালিয়ে মলদ্বার থেকে ৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যা বাজার মূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকা বলে জানান বিজিবি-৬। আটককৃত শফিকুল ইসলাম চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের মৃত জোয়াদ আলী মন্ডলের ছেলে।

আটককৃত স্বর্ণের বার মেহেরপুর ট্রেজারী অফিসে জমাসহ মেহেরপুর সদর থানায় চোরাকারবারির বিরুদ্ধে একটি মামলা করেছে বিজিবি-৬।

সোহেল রানা ডালিম
চুয়াডাঙ্গা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে