গুলিস্তানে পুলিশের ওপর হামলায় আইএসের দায় স্বীকারের বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। ককটেল বিস্ফোরণে আহত দুই পুলিশ সদস্যকে দেখতে ঢাকা মেডিকেলে গিয়ে তিনি এ কথা জানান।

রাজধানীর গুলিস্তানে সোমবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণে দুই ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশের এক সদস্য আহত হন। তাদের মধ্যে দুই পুলিশ সদস্যকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
জঙ্গিগোষ্ঠী আইএস এ হামলার দায় স্বীকার করেছে বলে মঙ্গলবার জানায় বৈশ্বিক জঙ্গি তৎপরতা নজরদারি করা সাইট ইন্টেলিজেন্স। আহতদের দেখতে সকালে হাসপাতালে যান ডিএমপি কমিশনার। তিনি জানান, গুলিস্তানে বিস্ফোরিত ককটেলটি অনেক শক্তিশালী।

ডিএমপি কমিশনার বলেন, উগ্রবাদ ইস্যু ব্যবহার করে কোনো মহল উদ্দেশ্য হাসিলের জন্য এই কাজটি করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ইসলামিক স্টেটের দায় স্বীকারের বিষয়টিও পরীক্ষা করা হচ্ছে।অন্য কোনো গোষ্ঠী আইএসের নাম ব্যবহার করে তৎপরতা চালাচ্ছে কিনা- তাও তদন্ত করার কথা জানান আছাদুজ্জামান মিয়া।

তথ্যঃ ইন্ডিপেন্ডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে