ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে হার্ডওয়ার ব্যবসায়ী জামিরুল ইসলাম হত্যা মামলায় মিলন হোসেন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার জিয়ানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মিলন হোসেন কুবেরখালী গ্রামের বাবুল হোসেনের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিয়ানগর এলাকা থেকে মিলনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, শুক্রবার রাতে কুবেরখালী গ্রামের মজনুর রহমানের ছেলে জামিরুল মিলনের সাথে বাড়ি ফিরছিল। পথে মাঠ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা রাস্তায় কলা গাছ ফেলে তার পথ গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা গুলি করলে জামিরুলের মাঠায় ও বুকে লাগে। এতে তিনি ঘটনাস্থেলেই মারা যান।

এ ঘটনার পর থেকেই চালক মিলন পলাতক ছিল। হত্যাকান্ডে সে জড়িত সন্দেহে নিহতের পরিবার থানায় মামলা দিয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

জাহিদুর রহমান তারিক
ঝিনাইদহ নিউজ ডেস্ক ।।  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে