কুমিল্লা প্রতিনিধি ।। ঢাকার যাত্রাবাড়ী থেকে কুমিল্লার আলোচিত মনির চেয়ারম্যান হত্যা মামলার আসামী তিতাস উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহীনুল আলম সোহেল শিকদারকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে কুমিল্লায় নিয়ে আসা হয়। আজ দুপুরে তাকে কুমিল্লার আদালতে উপস্থিত করা হয়।সোহেল সিকদার সম্প্রতি তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামীলিগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহন করেন। নির্বাচনে কেন্দ্রদখল ও ব্যপক সহিংসতার ঘটনায় নির্বাচনটি স্থগিত করে দেয় কমিশন।তিতাসের জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান মনির হোসেন হত্যা মামলায় সোহেল চার্জশীট ভুক্ত ১নং আসামী। এছাড়াও নির্বাচনে সহিংসতার দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ৮ টি মামলা রয়েছে।
সোহেল শিকদার তিতাস উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।
তারিকুল ইসলাম শিবলী
কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























