চুয়াডাঙ্গা প্রতিনিধি ।। চুয়াডাঙ্গার দর্শনা থেকে একটি মোটরসাইকেলসহ ৪৭০ ভরি রুপার গহনা আটক করেছে ৬ বিজিবি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা মোবারকপাড়ার মসজিদ এলাকায় ফুলবাড়ি বিওপির টহল কমান্ডার নায়েক কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় মোটরসাইকেলসহ সাড়ে ৫ কেজি (৪৭০ ভরি) রুপার বিভিন্ন প্রকার গহনা আটক করতে সক্ষম হয় বিজিবি। যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ আশি হাজার টাকা।চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল ইমাম হাসান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, আটককৃত রুপার গহনার আনুমানিক প্রায় মূল্য ৪,৭০,০০০/-(চার লক্ষ সত্তর হাজার) টাকা এবং মোটর সাইকেল এর আনুমানিক মূল্য ১,১০,০০০/-(এক লক্ষ দশ হাজার) টাকা। আটককৃত রুপার গহনা ও মোটর সাইকেলের সর্বমোট মূল্য প্রায় ৫,৮০,০০০/-(পাঁচ লক্ষ আশি হাজার) টাকা।

তিনি আরও জানান, চোরাকারবারিদের ধরতে এখনো অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আটক রুপার গহনা ও মোটরসাইকেল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।

সোহেল রানা
চুয়াডাঙ্গা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে