কক্সবাজারে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হয়েছেন। বুধবার ভোরে জেলার পেকুয়ায় ও টেকনাফে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দস্যু বাহিনী ও মাদককারবারীদের পৃথক এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে টেকনাফে অভিযান পরিচালানা করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় তাদের লক্ষ্য করে মাদককারবারীরা গুলি ছুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আত্ম-রক্ষার্থে পাল্টা গুলি চালালে দুইজন নিহত হয়।‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহতের তথ্য নিশ্চিত করেন টেকনাফ বিজিবির অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) এর অধিনায়ক (সিও) মেজর মেহেদী হাসান।
তারা জানান, টেকনাফে চালানো অভিযানে এক লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আর পেকুয়ায় দস্যুদের কাছ থেকে ৮ আগ্নেয়াস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























