ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা। ছাত্রলীগ প্যানেলের ভিপি প্রার্থী কোহিনুর আক্তার রাখিকে পরাজিত করেন আশা।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সারা বিনতে জামাল, সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবরিনা খাতুন। ১৩টির মধ্যে আরও দুইটি পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। তারা হলেন- সাংস্কৃতিক সম্পাদক তাসলিন হালিম মিম ও সাহিত্য সম্পাদক পদে খাদিজা।

সোমবার সন্ধ্যায় হলটির দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন। তিনটি ছাড়া বাকি ১০ পদে বিজয়ীরা ছাত্রলীগ প্যানেলের।

অনলাইন নিউজ ডেস্ক ।।  বিডি টাইম্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে