চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে। এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ১শ’ ৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারী দল। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
আজ (৯ মার্চ) শনিবার বিাকল ৪ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার উক্ত গ্রামের মালিথা পাড়া থেকে তাদের আটক করা হয়।

গেফতারকৃতরা হল- আকন্দবাড়ীয়া গ্রামের উজ্জ্বল হোসেন (৩০) ও আলম আলী (৩৫)।জেলা গোয়েন্দা অফিস সুত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা ডিবি অফিস জানতে পারে দু’জন ব্যক্তি পার্শবর্তী দেশের তৈরি বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল নিয়ে সদর উপজেলার উক্ত গ্রামের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহীম আলী ও আবু বক্কর সিদ্দীকসহ গোয়েন্দ পুলিশের একটি চৌকস দল উক্ত গ্রামের মালিথা পাড়ার জনৈক মমতাজ এর বাড়িতে অভিযান চালান। অভিযানকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার অকন্দবাড়ীয়া গ্রামের মুচি পাড়ার জিয়াউল হকের ছেলে উজ্জ্বল হোসেন ও একই এলাকার তামালতলা পাড়ার আহাদ আলীর ছেলে আলম আলীকে আটক করেন। এসময় আটককৃত আসামীদের কাছে থাকা দুটি স্কুলর ব্যাগ তল্লাশি করে ১শ’ ৮২ বোতল ফেনসিলি উদ্ধার করে অভিযানকারী দল।পরে গ্রেফতারকৃত এসকল আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের এক দ্বায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত এই আসামীরা জানায়, এই ফেনসিডিলের প্রকৃত মালিক তারা না। টাকার বিনিময়ে এক স্থান থেকে অন্য স্থানে মাদক বহন করে এরা । তবে এসকল মাদকের প্রকৃত মালিক ও ক্রেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত পূর্বক তাদের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোহেল রানা
চুয়াডাঙ্গা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে