আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের প্রিয় সহকর্মী মোঃ কামরুজ্জামান (৪৩) আর নেই। তিনি আজ সকাল সাতটার সময় বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ গেষ্ট হাউজে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহে……. রাজেউন)। মোঃ কামরুজ্জামান পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী (ইন্সট্রুমেন্ট) পদে কর্মরত ছিলেন। ২০১০ সালের ২ জানুয়ারি মোঃ কামরুজ্জামান পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ। উপাচার্য মহোদয় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

মোঃ কামরুজ্জামান মৃত্যুকালে স্ত্রী মনজিলা খাতুন, মেয়ে আনিকা (৮) ও ছেলে মাহির (৫) সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর গ্রামের সৈয়দ মুনসুর আলী ও আলেয়া বেগমের সন্তান। তাঁর মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয়, সাধারণ সম্পাদক কিসলু নোমান, অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, কর্মকর্তা সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুনর রশিদ ডন, জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য মোঃ কামরুজ্জামান ব্যক্তিগত প্রচেষ্টায় বিভিন্ন বিষয়ে গবেষণা করেন এবং সাফল্যও পেয়েছিলেন। তিনি পাটের বিকল্প হিসাবে এক ধরনের অর্নামেন্টাল প্লান্ট থেকে তন্তু উদ্ভাবন করেন যা বিভিন্ন মহলে সমাদৃত হয়। এছাড়া তিনি ইটের ভাটায় ক্ষতিকর ধোঁয়া নিয়ন্ত্রক একটি যন্ত্র আবিস্কার করেন।

পাবিপ্রবি, জনসংযোগ থেকে
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে