রাজধানীর কাঁচাবাজারে সিটি কর্পোরেশনের নির্ধারিত মূল্য তালিকা মানছেন না খুচরা বিক্রেতারা। অধিকাংশ দোকানে নেই পণ্যের মূল্য তালিকা। ইচ্ছা অনুযায়ী বাড়তি দামে পণ্য বিক্রি করছেন তারা। কাঁচাবাজারের এমন বিশৃঙ্খলায় ক্ষুদ্ধ ক্রেতারা। বাজারে শৃঙ্খলা আনতে মনিটরিং বাড়ানোর দাবি জানান তারা। এদিকে, এ সপ্তাহেও রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে মাছ, মাংস, ডিম, সবজিসহ নিত্যপণ্যের দাম।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্ধারিত নিত্যপণ্যের মূল্য তালিকা এটি। নিত্য পণ্য নগরবাসীর ক্রয় ক্ষমতার মধ্যে রাখতেই সিটি কর্পোরেশেনের এই উদ্যোগ। তালিকা বলছে ব্রয়লার মুরগীর দাম ১২৮ টাকা কেজি। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। একই চিত্র পেয়াজের বাজারেও। তালিকা বলছে কেজি ২০ টাকা, বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে। আর ডিম, তাও বিক্রি হচ্ছে হালিতে ৩ থেকে ৪ টাকা বাড়তি দামে। অধিকাংশ দোকানে নেই নির্ধারিত মূল্য তালিকা।
সবজি বাজারেও উত্তাপ বাড়তি। মৌসুম শেষ হলেও শীতের সবজির দাম সপ্তাহের ব্যবধানে আরেক দফা বাড়লো বলে অভিযোগ ক্রেতাদের। আর নতুন সবজি বিক্রি হচ্ছে খেয়াল খুশি দামে। মাছ বাজারেও স্বস্তি নেই ক্রেতাদের। দাম আকাশ ছোঁয়া। ইচ্ছা অনুযায়ী দাম হাকাচ্ছেন ক্রেতারা।
নিত্যপণ্যের বাজারে এম বিশৃঙ্খল পরিবেশে ক্ষুদ্ধ ক্রেতারা। তবে, অপরিবর্তীত রয়েছে চাল, ডাল, তেলসহ বেশ কিছু পণ্যের দাম।
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ




























