বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের সাবেক মহাপরিচালক ও বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, ‘তার মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ গণমাধ্যমবোদ্ধা এবং কলমসৈনিককে হারালাম। তিনি তার কাজের মধ্য দিয়েই বেঁচে থাকবেন। শাহ আলমগীর আজ সকাল ১০ টায় ঢাকা সিএমএইচে ক্যান্সার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন। আজ বিকাল ৩.০০টায় জাতীয় প্রেস ক্লাবে শাহ আলমগীরের মরদেহে অন্তিম শ্রদ্ধা জানান মন্ত্রী।

শাহ আলমগীরের মৃত্যুতে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির শোক
পিআইবি’র সাবেক মহাপরিচালক ও বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন সাবেক তথ্যমন্ত্রী ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘তার মৃত্যুতে আমরা একজন অকুতোভয়  গণমাধ্যমযোদ্ধা এবং সংবাদজগতের অনন্য প্রতিভাকে হারালাম। হাসানুল হক ইনু প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন। আজ দুপুর ২.৩০টায় পিআইবিতে এবং বিকাল ৩.০০ টায় জাতীয় প্রেস ক্লাবে শাহ আলমগীরের মরদেহে অন্তিম শ্রদ্ধা জানাবেন তিনি।

শাহ আলমগীরের মৃত্যুতে তথ্যসচিবের শোক
পিআইবি’র সাবেক মহাপরিচালক ও বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যসচিব আবদুল মালেক। তিনি বলেন, ‘তার মৃত্যুতে আমরা একজন সুযোগ্য সহকর্মীকে হারালাম। আবদুল মালেক প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন। আজ দুপুর ২.৩০টায় পিআইবিতে এবং বিকাল ৩.০০ টায় জাতীয় প্রেস ক্লাবে শাহ আলমগীরের মরদেহে অন্তিম শ্রদ্ধা জানান তিনি।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে