ইসলামী বিশ্ববিদ্যালয়ে রংপুর বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে পিঠা উৎসব-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।
এসময় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুুবর রহমানের সভাপতিত্ব উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড.মোঃ হারুন-উর-রশিদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. দীপক কুমার পাল, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ ফিরোজ আল-মামুন।
প্রধান অতিথির বক্তব্যে ড. রাশিদ আসকারী বলেন, রংপুর বিভাগের মানুষ দেশের অন্যান্য জেলার মানুষের চেয়ে একটু পিছিয়ে আছে। কারণ রংপুর অঞ্চলের মানুষ একটু বেশি অলস, আরামপ্রিয় এবং গৃহকাতর। এই গৃহকাতরতা থেকে বেরিয়ে আসতে হবে, আরও বেশি পরিশ্রমী হতে হবে, বহির্মুখী হতে হবে

পিঠা উৎসবে ঝাল পিঠা, মুট পিঠা,পাঁচ পিটা, চিতই পিঠা, ডিম পিঠা, কলাই পিঠা, বিস্কুট পিঠা, তেজপাতা পিঠা, গড়গড়ি পিঠা, শামুক পিঠা, নগোলাপ পিঠা, কুলশি পিঠা, তৈল পিঠা, ডিম ঝাল পিঠা, সুজি পিঠা, সুচির পিঠা, বরফি পিঠা, ভাপাপুলি পিঠা, নকশি পিঠা, দুধ পুলি, ভেজা গোলাপ পিঠা, নুনিয়া পিঠা, নারকেল পিঠা সহ মোট ২৫ ধরনের পিঠা পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইবিতে অধ্যয়নরত রংপুর বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রিতম মজুমদার
ইসলামী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইমস্ নিউজ























