মাঘ মাসের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় বিদ্যার দেবী সরস্বতীর পূজা। স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে ধর্মীয় উপাসনালয়ে পূজাটি অনুষ্ঠিত। দেবীকে অঞ্জলি প্রদানের মাধ্যমে পূজা শেষে উপস্থিত দর্শনার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তপন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো: হারুন-উর-রশীদ আসকারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর পরেশ চন্দ্র বর্মণ, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. তপন কুমার জোয়ার্দ্দার, আইন অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মন্ডল। ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রী চৈতন্য ভাবনামৃত সংঘের যুগ্ন-সাধারণ সম্পাদক শ্রী অপুর্ব মাধব দাস বাবাজী মহারাজ এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. অরবিন্দ সাহা।
প্রধান অতিথির বক্তব্যে ড. রাশিদ আসকারী বলেন আসুন আমরা আন্ত:ধর্ম সম্পর্ক উন্নয়ন করি এবং ধর্ম যার যার দেশ আমার এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশকে একটি একুশ শতকের উপযোগী দেশ হিসেবে গড়ে তুলি।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন ব্রজেন দাস ও প্রিয়াংকা কুন্ডু। আলোচনা শেষে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রিতম মজুমদার
ইসলামী বিশ্ববিদ্যাল।। বিডিটাইমস্ নিউজ























