চুয়াডাঙ্গা প্রতিনিধি/সোহেল রানাঃ চুয়াডাঙ্গা ৬-বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপার গহনাসহ উজ্জল হোসেন (৩৪) নামে এক চোরাচালানীকে আটক করেছে। আজ উদ্ধার হওয়া মালামালসহ আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়।

গত শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে দামুড়হুদা থানাধীন দর্শনা কেরুজ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতাকৃত উজ্জল হোসেন কেরুজ মিল পাড়ার আলম হোসেনের ছেলে। চুয়াডাঙ্গা বিজিবি অফিস সুত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা ৬-বিজিবি জানতে পারে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থনাধীন দর্শনা কেরুজ বাজার নামক স্থনে একজন ব্যক্তি চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় মালামালসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ৬-বিজিবি’র অধিনায়ক, পরিচালক ইমাম হাসান এর নির্দেশনা ও
সার্বিক তত্তাবধানে ফুলবাড়ি বিওপির টহল কমান্ডার নায়েক কবির হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দামুড়হুদা থানাধীন দর্শনা কেরুজ মিল পাড়ার আলম হোসেন এর ছেলে উজ্জ্বল হোসেনকে আটক করে অভিযানকারী দল।

এসময় আটককৃত আসামীর কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন প্রকার ৪৫ কেজি ৫শ’ গ্রাম ওজনের রুপার ও ১ কেজি ৮৫ ভোরী ইমিটেশনের গহনা। যার আনুমানিক মূল্য ৩১ লাখ ৯৭ হজার ২শ’ ৫০ টাকা। উদ্ধার হওয়া মালামালসহ আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়। উক্ত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় দামুড়হুদা থানা পুলিশ।

সোহেল রানা,
চুয়াডাঙ্গা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে