ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন দ্বিতীয় পর্যায় শীর্ষক প্রকল্পের পিআইসি’র চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ভাইস চ্যান্সেলর ও প্রকল্পের সভাপতি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র (ড. রাশিদ আসকারী) সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তৃতায় ভাইস চ্যান্সেলর ড. রাশিদ আসকারী বলেন, আমরা সততা ও জবাব দিহিতার সাথে প্রকল্পের কাজ বাস্তবায়ন করে চলেছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করতে চাই। কোন অবস্থাতেই দুর্ণীতিকে প্রশ্রয় দেয়া হবে না।

সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক (ভার:) এইচ এম আলী হাসান, শিক্ষামন্ত্রনালয়ের সিনিয়র সহকারী প্রধান আসমা নাসরিন, ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক গোলাম সরওয়ার, সিনিয়র সহকারী পরিচালক আকরাম হোসেন, আইএমইডি’র সিনিয়র সহকারী প্রধান মোঃ আরিফুর রহমান, পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সিনিয়র সহকারী প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান এবং প্রকল্পের সদস্য-সচিব ইবি’র প্রধান প্রকৌশলী (ভার:) আলিমুজ্জামান টুটুল।
সভার পূর্বে কমিটির সদস্যরা দেশরতœ শেখ হাসিনা হল, শেখ রাসেল হল, রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবন, মেডিক্যাল সেন্টার, ৫০০ কেভিএ সাব স্টেশন, শিক্ষক-কর্মকর্তা কোয়াটার, প্রভোস্ট কোয়াটার, গেস্ট হাউজ এবং কেন্দ্রীয় মসজিদ সম্প্রসারণসহ ক্যাম্পাসে চলমান প্রকল্পের অধীনে নির্মাণাধীন বিভিন্ন কাজ পরিদর্শন করেন। এসময় প্রকল্পের অগ্রগতির সার্বিক চিত্র তুলে ধরেন প্রকল্পের সদস্য-সচিব প্রধান প্রকৌশলী (ভার:) মোঃ আলিমুজ্জামান টুটুল। কমিটির সদস্যরা কাজের গুণগতমান এবং অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য ৭০কোটি ৫৮ লক্ষ টাকার এ প্রকল্পের কাজ ২০১৫ সালের জুন মাসে শুরু হয়েছে। চলতি বছরের জুন মাসের মধ্যে এ কাজ শেষ হতে পারে বলে আশাকরা যায়।
ইসলামী বিশ্ববিদ্যালয়,
কুষ্টিয়া ।। বিডিটাইমস্ নিউজ























