পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে দ্বন্দ্বের জের ধরে প্রো-ভিসির পদত্যাগের বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি অনভিপ্রেত, দুঃখজনক ও অগ্রহণযোগ্য। উক্ত সংবাদের প্রতিবাদ জানানোর পাশাপাশি কর্তৃপক্ষের বক্তব্য নিম্নে উল্লেখ করেছেন।

গত ২’রা ফেব্রুয়ারি তারিখে একটি দাপ্তরিক পত্র নিয়ে প্রো-ভিসি প্রফেসর ড. মোঃআনোয়ারুল ইসলাম ও অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম এর মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। বিষয়টি অবহিত হওয়া মাত্র ভিসি প্রফেসর ড. এম রোস্তম আলী উভয়ের মধ্যে সমস্যার সুষ্ঠু সমাধান করে দেন। গত ৬ ফেব্রুয়ারি প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম প্রাথমিকভাবে পদত্যাগের ঘোষণা দিলেও এর পরপরই তা প্রত্যাহার করে নেন।এই বিষয়টি নিয়ে একটি স্বার্থান্বেষী মহল ভিসির সাথে প্রো-ভিসির দ্বন্দ্বের জের ধরে পদত্যাগের কথা উল্লেখ করে। মূলত এই বিষয়ের সাথে ভিসির কোন সংশ্লিষ্টতা নেই। তিনি বরং দক্ষ অভিভাবকের মতো সমস্যার সমাধান করেন। অথচ ভিসিকে এতে জড়ানো দুঃখজনক ও অগ্রহণযোগ্য।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বিশ্ববিদ্যালয় বিরোধী একটি স্বার্থান্বেষী মহলের বিভ্রান্তিকর তথ্য যাচাই বাছাইয়ের জন্য সবার প্রতি বিনীত অনুরোধ করেছেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























