চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ব্যাচ ‘১৮ এর অরিয়েন্টেশনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সারাদিন ব্যাপী সহযোগিতামূলক কর্মসূচির পাশাপাশি আনন্দ মিছিল করে চুয়েট ছাত্রলীগ।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন চুয়েট ছাত্রলীগের সভাপতি সৈয়দ ইমাম বাকের। ছাত্রলীগের সভাপতি সৈয়দ ইমাম বাকের বলেন, সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। প্রকৌশলীদের সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে দেশরত্ন শেখ হাসিনা ভিশন-২০২১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তাছাড়া যেকোনো সামাজিক ও সেবামূলক কাজে বরাবরের মতো পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আনন্দমিছিলটি ক্যাম্পাসের গোলচত্ত্বর থেকে শুরু হয়ে একাডেমিক এরিয়া প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এতে চুয়েট ছাত্রলীগের অন্যতম নেতা আবিদ খান, সিফাত খান, অতনু মুখার্জি, ফাহাদ হাসান ও ফরহাদ হাসান সহ বিভিন্ন হলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ‘১৮ ব্যাচের ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য চুয়েট ছাত্রলীগের উদ্যোগে চট্টগ্রাম শহরের বিভিন্ন প্রান্তে হেল্পডেস্ক ও ক্যাম্পাসে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
ফরহাদ শাহী আফ্রিন্দি, চুয়েট
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ























