নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশনের দিন উপাচার্য বরাবর স্মারকলিপি দিলো চুয়েট ছাত্রলীগ। ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন ও মূল্য নির্ধারণের জন্য উপাচার্য বরাবর এই স্মারকলিপি দিয়েছে চুয়েট ছাত্রলীগ। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি সৈয়দ ইমাম বাকের এতে নেতৃত্ব দেন।

বিভিন্ন হলের প্রভোস্ট ও অন্যান্য ছাত্রসংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে সৈয়দ ইমাম বাকের ভিসি বিল্ডিং’র নবনির্মিত কনফারেন্স হলে অনুষ্ঠিতব্য সমন্বয় সভায় মাননীয় উপাচার্য থেকে দ্রুত পদক্ষেপ কামনা করেন। স্মারকলিপি প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন ফরহাদ শাহী আফিন্দী, আশফাক তানজিম, ইখতিয়ার রেজা রিওন, অমি,চিন্ময় প্রমুখ নেতৃবৃন্দ।
প্রসঙ্গত চুয়েট ক্যাম্পাসে ক্যান্টিন-১,২,৩ নামে তিনটা ক্যান্টিন রয়েছে। এসব ক্যান্টিনের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে নিম্নমান ও অস্বাস্থ্যকর পরিবেশের রান্নার। তাছাড়া ক্যান্টিন-৩ যেটি চা-বিরতির সময় শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় সেখানে ও রয়েছে উচ্চমূল্যে খাবার বিক্রির অভিযোগ। এ ব্যাপারে সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও ছাত্রনেতাদের সহযোগিতা চেয়েছেন।

ফরহাদ শাহী আফ্রিন্দি, চুয়েট
নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে