ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মুস্নী মুর্তজা আলীর প্রথম কাব্যগ্রন্থ ‘মোহন জলের জালে’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় লোকপ্রশাসন বিভাগের ২০৫ নং রুমে অনুষ্ঠানটি হয়।
লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. মো: জুলফিকার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. মো: হারুন-উর-রশিদ আসকারী, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ড. মো: শাহীনুর রহমান, সম্মানিত অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড: নাসিম বানু।
প্রধান অতিথির বক্তব্যে ড. রাশিদ আসকারী বলেন কবিতা মানব সমাজের প্রথম শিল্পকর্ম। যখন শব্দকে শৃঙ্খলিত করা হয় তখন সেটি কবিতায় রুপাান্তরিত হয়। মানব সভ্যতার প্রথম সাহিত্যিক বহি:প্রকাশ কাব্যের মাধ্যমেই ঘটেছে। সেই কবিতা নানা মাত্রিকতায় বাংলাদেশ সহ সারা বিশ্বে বিকশিত হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদদের মধ্য উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, অধ্যাপক গিয়াস উদ্দীন, অধ্যাপক মোহম্মদ সেলিম, সহযোগী অধ্যাপক ড. মো: লুতফর রহমান, ড. মো: ফকরুল ইসলাম সহ বিভাগের শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক মুস্নী মুর্তজা আলী। সঞ্চলনা করেন লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শাম্মী আক্তার।
প্রিতম মজুমদার
ইসলামী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইমস্ নিউজ























