পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আনোয়ারুল ইসলাম নিজ পদ থেকে অব্যহতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি আবেদনপত্র পাঠিয়েছেন।


৬’ই ফেব্রুয়ারি তিনি এই আবেদনপত্রটি পাঠিয়েছেন মন্ত্রণালয় বরাবর। তিনি জানান বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাজের জন্য উপযুক্ত পরিবেশ নেই তাই তার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়।

উল্লেখ্য তিনি ১৬ই অক্টোবর ২০১৬ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে