বঙ্গবন্ধু সেতুতে গত ডিসেম্বর পর্যন্ত ৪ হাজার ৯শ ৮৮ কোটি ৪৯ লাখ টাকার টোল আদায় হয়েছে বলে সংসদকে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  নির্মাণ সহযোগী সংস্থাগুলোর ঋণ ২০৩৪ সালের মধ্যে পরিশোধ করা হবে বলেও তিনি জানান। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরণের লিখিত প্রশ্নের উত্তরে এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ১৯৯৮ সালে কাজ শেষ হওয়া এ সেতুর নির্মাণ ব্যয় ৩৭৪৫ কোটি ৬০ লাখ টাকা। অন্যদিকে এ পর্যন্ত সেতুর টোল বাবদ আদায় হয়েছে ৪৯৮৮ কোটি ৪৯ লাখ টাকা। আদায় হওয়া অর্থ থেকে সেতুর রক্ষণাবেক্ষণ কাজসহ সেতু কর্তৃপক্ষের অন্য আনুষঙ্গিক ব্যয় নির্বাহের পর এ সেতু নির্মাণে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর ঋণ পরিশোধ করা হয়।

মন্ত্রী আরো জানান, বৈদেশিক মুদ্রার বিনিময় হার দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ায় অ্যামোরটাইজেশন শিডিউল অনুযায়ী উন্নয়ন সহযোগী সংস্থাগুলো থেকে গৃহীত ঋণ সেতু থেকে আদায় করা টোলের মাধ্যমে ২০৩৪ সাল নাগাদ পরিশোধ সম্পন্ন হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে