পাবিপ্রবি।। আকরাম নয়নঃ বৃহস্পতিবার ৩১’শে জানুয়ারি রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ও কলেজ টেক-বিজ প্রতিযোগিতা “মাইন্ডস্পার্ক১৯”। এই প্রতিযোগিতা সফটওয়্যার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের “টিম এমএম”।একই ক্যাটাগরিতে প্রথম রানার আপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল “বুয়েট গিক্স” এবং দ্বিতীয় রানার আপ হয়েছে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের “পায়োনিয়ার আলফা”।

টিম এমএম এর সদস্যরা হলেন সি এস ই বিভাগের আহমেদ সাজ্জাদ হোসেন (লিড ডেভলপার) একই বিভাগের মোঃ বেলাল হোসেন (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এ্যান্ড মেশিন লার্নিং)মোঃ সাহরিয়ার কবির, (ফ্রন্টএন্ড ডেভলপার) এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের হাসান আল হোসেন শুভ্র (ইউআই /ইউএক্স ডেভলপার) ।তাঁদের ডেভলপ করা মেস ম্যানেজার” নামক ক্রস-প্লাটফর্ম সফটওয়্যার এর জন্য চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টিম এমএম।

সফটওয়্যার টি নিয়ে লিড ডেভলপার আহমেদ সাজ্জাদ হোসেন বলছিলেন মেস ম্যানেজার কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন মেস ম্যানেজমেন্ট প্লাটফর্ম। আমাদের বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা রুম বা বাসা ভাড়া নিয়ে “মেস” বানিয়ে থাকে। মেস ম্যানেজার হচ্ছে এই মেস সংক্রান্ত যাবতীয় সমস্যাগুলোর একটা কম্পিলিট সল্যুশন,যার মাধ্যমে একটা মেসকে স্বচ্ছবিশ্বাসযোগ্যপেপারলেসত্রুটিমুক্তভাবে পরিচালনা করা যাবে এবং অনলাইন থেকেই সহজে নিজের চাহিদা মত মেস খুজে পাওয়া যাবে।

চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি নিয়ে হাসান আল হোসাইন শুভ্র বলছিলেন “ কোন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়াটা সত্যি অনেক আনন্দের ও গর্বের এটা আমাদেরকে সামনে আরও ভালো কিছু কাজ করতে উৎসাহ যোগাবে” প্রতিযোগিতার আটটি পর্বের মধ্যে ছিল হার্ডওয়্যারসফটওয়্যারইনোভেশন চ্যালেঞ্জরোবোরেসট্রাস চ্যালেঞ্জটেকনোক্যাডপোস্টার প্রেজেন্টেশন ও ইঞ্জিনিয়ারিং অলিম্পিয়াড।দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুইশর বেশি দল এবং এক হাজারের বেশি প্রতিযোগী অংশ নেন এই প্রতিযোগিতায়।

আকরাম নয়ন,
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে