ইসলামী বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনার কার্যকারিতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সেমিনার কক্ষে দিনব্যাপী সেমিনারটি অনুষ্ঠিত হয়।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. কে.এম আব্দুস ছোবহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. মো: হারুন-উর-রশিদ আসকারী, বিশেষ অতিথি উপ-উপাচার্য ড. মো: শাহীনুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন কর্মকর্তাদের মধ্যে নৈতিকতা ও পেশাদারিত্ব থাকতে হবে। এ দু’টি বিষয় যদি একজন কর্মকর্তার মধ্যে না থাকে তাহলে তিনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন না। তবে আমাদের মনে রাখতে হবে, আমরা পুথিঁগত বিদ্যা অর্জন করে এসেছি, অনেকেই দক্ষতা অর্জন করে আসেনি। এজন্য আমাদের মধ্যে জানা ও শেখার আগ্রহ থাকতে হবে। কারণ বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ যেভাবে এগিয়ে চলেছে, এ ক্ষেত্রে আমাদের জানা ও শেখার আগ্রহ সৃষ্টি করতে না পারলে আমরা প্রতিটি ক্ষেত্রে ছিটকে পড়বো।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন একজন কর্মকর্তা হিসেবে সময়ের প্রতি গুরুত্ব দিতে হবে।  যে কোন কাজ আমি সঠিক সময়ের মধ্যে করতে পারছি কি না, সে দিকে লক্ষ্য রাখতে না পারলে কাজে পিছিয়ে যেতে হবে। তিনি বলেন, প্রতিটি কর্মকর্তাকে প্রযুক্তি ব্যবহারের জ্ঞান অর্জন করতে হবে। তা না হলে তথ্য, প্রযুক্তির এ যুগে নিজেকে ধরে রাখা কঠিন হয়ে পরবে।

সেমিনারে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক ও এলজিইডির প্রশিক্ষক ড. মোঃ জহুরুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভার:) এস এম আব্দুল লতিফ। দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অফিসের বিভিন্ন পর্যায়ের ৫০জন কর্মকর্তা  অংশগ্রহণ করেন।

প্রিতম মজুমদার
ইসলামী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইমস্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে