রাবি প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের ৩১তম উন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলের নির্বাচনী পর্বে সভাপতি হিসেবে ভাস্কর্য ও মৃৎশিল্প বিভাগের শাকিলা খাতুন এবং গ্রাফিক ডিজাইন ও কারুশিল্প বিভাগের মিঠুন চন্দ্র মহন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তাজুল ইসলাম ও রিফাত করিম, সহ সাধারণ সম্পাদক আফরুকুন্নাহার তানিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজ আনাম, কোষাধ্যক্ষ অনুপ মণ্ডল, দপ্তর সম্পাদক শাকিল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ নূর উদ্দীন আবীর এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তীর্থজিৎ বর্মন, সাংস্কৃতিক সম্পাদক ইশতেহাদ শাফিন, ক্রীড়া সম্পাদক তন্ময় চক্রবর্তী, সমাজকল্যাণ ও পরিবেশ সম্পাদক মারজান নকশী, নির্বাহী সদস্য অনুরাধা দেবী, শাহজাহান ও ফারহান সাদীক প্রিয়। বাকি চারটি পদ পরবর্তীতে অন্তভ‚ক্তির জন্য রাখা হয়েছে।

আলী ইউনুস হৃদয়,
রাজশাহী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে